সাভারে পুলিশের এসবি পরিচয়ে এক প্রতারক গ্রেফতার

মো: সোহান বরিশাল জেলার বাকেরগঞ্জের শুক্কুর আলীর ছেলে।

আমান উল্লাহ পাটওয়ারী, সাভার (ঢাকা)

Location :

Savar
ফাইল ছবি

সাভারে পুলিশের স্পেশাল ব্যাঞ্চ (এসবি) পরিচয়ে এক দোকানীকে ভুয়া ওরেন্ট দেখিয়ে গ্রেফতার করতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে মো: সোহান (২২) নামে এক প্রতারক।

শনিবার (৩১ মে) দুপুরে সাভার মডেল থানায় মামলা হলে তাকে আদালতে পাঠানো হয়। এর আগে শুক্রবার দিবাগত রাতে সাভারের রাজফুলবাড়িয়ার রাজাঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

মো: সোহান বরিশাল জেলার বাকেরগঞ্জের শুক্কুর আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে রাজফুলবাড়িয়ার রাজাঘাট এলাকায় দোকানী সাইফুল ইসলামকে মাদককারবারি আখ্যা দিয়ে পুলিশের এসবি পরিচয় দিয়ে ভুয়া ওরেন্ট দেখিয়ে গ্রেফতার করতে যায় প্রতারক মো: সোহান ও ভাড়াটে গাড়ির ড্রাইভার হাসনাত। পরে বিষয়টি ওই হোটেল ব্যবসায়ীর সন্দেহ হলে তিনি এলাকাবাসীকে খবর দিলে তারা এক জোট হয়ে তাদেরকে আটক করে। এ সময় সোহান ভুয়া এসবির আইডি কার্ডও দেখান যে তারা এসবির লোক। পরে এলাকাবাসী সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়িসহ সোহানকে আটক করে থানায় নিয়ে যায়। এদিকে আটকের সময় ভুয়া এসবি পরিচয়দানকরী প্রতারক সোহান পুলিশের সামনেই এলাকাবাসীদের হত্যা করার হুমকি-ধামকি প্রদান করেন।

এলাকাবাসী আরো জানান, ওই ভুয়া এসবি কর্মকর্তা রাজফুলবাড়িয়ার পুলিশ টাউনে ভাড়া থেকে এসব অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিল। তাদের চাঁদাবাজি আর অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠিত হয়ে পড়েছিল। এর আগেও তারা রাজফুলবাড়িয়া এলাকায় এসবির পরিচয় দিয়ে চাঁদাবাজি করেছিল বলেও বলেন তারা।

সাভার মডেল থানার (এসআই) মো: আমির হোসেন বলেন, ‘এ ঘটনায় থানায় মামলা দায়ের এবং আসামি সোহানকে আদালতে পাঠানো হয়েছে।’