উখিয়ায় পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেফতার ১১

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান আসামিদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত ও অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় জিআর ও সিআর ওয়ারেন্টভুক্তসহ মোট এগারো জনকে গ্রেফতার করে কক্সবাজার আদালতে সোপর্দ করা হয়েছে।

Location :

Cox's Bazar
উখিয়া থানায় পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেফতার ব্যক্তিরা
উখিয়া থানায় পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেফতার ব্যক্তিরা |নয়া দিগন্ত

উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা

কক্সবাজারের উখিয়ায় আদালতের গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিসহ এগারো জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৩ সেপ্টেম্বর) গ্রেফতার আসামিদের কক্সবাজার আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার এগারো জনের মধ্যে জিআর মামলায় ওয়ারেন্টভুক্ত দুইজন, সিআর মামলায় ওয়ারেন্টভুক্ত পাঁচজন, নিয়মিত মামলার দুই আসামি রয়েছেন। এ ছাড়া পূর্বের মামলার আরো দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে।

উখিয়া থানার পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব আসামিকে গ্রেফতার করে। সংশ্লিষ্ট মামলায় আদালতের জারি করা পরোয়ানা ও প্রচলিত আইনগত প্রক্রিয়া অনুযায়ী গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান আসামিদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত ও অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় জিআর ও সিআর ওয়ারেন্টভুক্তসহ মোট এগারো জনকে গ্রেফতার করে কক্সবাজার আদালতে সোপর্দ করা হয়েছে।

ওসি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।