১ বছর ধরে পানির অপচয়, উদাসীন নগরকান্দা পৌর কর্তৃপক্ষ

বিশুদ্ধ পানি সরবরাহের পাইপ ফেটে প্রায় এক বছর ধরে পানির অপচয় হলেও নজরে আসেনি পৌরসভা কর্তৃপক্ষের।

কাজী আফতাব হোসেন, নগরকান্দা (ফরিদপুর)

Location :

Faridpur
পাইপ ফেটে নিরবচ্ছিন্নভাবে পানির অপচয়
পাইপ ফেটে নিরবচ্ছিন্নভাবে পানির অপচয় |নয়া দিগন্ত

ফরিদপুরের নগরকান্দা পৌরসভায় বিশুদ্ধ পানি সরবরাহের পাইপ ফেটে প্রায় এক বছর ধরে পানির অপচয় হলেও নজরে আসেনি পৌরসভা কর্তৃপক্ষের।

স্থানীয় সূত্রে জানা যায়, এক বছরের অধিক সময় ধরে এভাবেই পানির অপচয় হচ্ছে এবং আশপাশের মানুষ প্রয়োজনমতো পানি পাচ্ছেন না। তবে মাঝেমধ্যে নামমাত্র সংস্কার করা হলেও তা ফলপ্রসূ হয়নি।

জানা গেছে, নগরকান্দা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে ব্রিজের নিচে প্রায় এক বছর ধরে সাপ্লাই পানির পাইপ ফেটে নিরবচ্ছিন্নভাবে পানির অপচয় হচ্ছে। মাঝেমধ্যে নামমাত্র সংস্কার করা হলেও তাতে কোনো স্থায়ী সমাধান মিলছে না।

ভুক্তভোগীরা বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এমন দায়িত্বহীনতা সত্যিই বোধগম্য নয়। স্থায়ী সমাধানে দ্রুত সংস্কার করার দাবি স্থানীয়দের।

এছাড়াও কোর্টপাড় বন বিভাগ অফিসের পাশেসহ বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে পানির অপচয় হচ্ছে বলে জানা গেছে।

এ বিষয়ে নগরকান্দা পৌরসভা প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হক তানিয়া বলেন, ‘এ বিষয় দ্রুত ব্যবস্থা নিচ্ছি। স্থায়ী সমাধানের লক্ষ্যে ঢাকা থেকে কিছু মালামাল আনার প্রক্রিয়া চলছে। আশা করি দ্রুত এ সমস্যার সমাধান হবে।’