জকিগঞ্জে ট্রলিচাপায় একজন নিহত

‘পুলিশ লাশ জিম্মায় নিয়েছে। বিনা ময়নাতদন্তে লাশ দাফনের জন্য পরিবার আবেদন জানিয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

জকিগঞ্জ (সিলেট) সংবাদদাতা

Location :

Sylhet

সিলেটের জকিগঞ্জে ট্রলির চাপায় পিষ্ট হয়ে বদরুল ইসলাম (৫০) নামে এক কোরআনে হাফেজ নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে উপজেলার আটগ্রাম বাসস্টেশনের পূর্বে স’মিলের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাফেজ বদরুল ইসলাম জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়নের কাজিরপাতন গ্রামের কাজিরবাড়ির মরহুম হাফেজ ইলিয়াছ আলীর (ইলাই মিয়া) ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হাফেজ বদরুল ইসলাম সন্ধ্যার পরে বাড়ি ফেরার পথে ঘটনাস্থলে লাইট বিহীন একটি ট্রলি গাড়ির চাপায় লুটিয়ে পড়েন। তাৎক্ষণিক লোকজন তাকে উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক দুর্ঘটনার কথা স্বীকার করে বলেন, পুলিশ লাশ জিম্মায় নিয়েছে। বিনা ময়নাতদন্তে লাশ দাফনের জন্য পরিবার আবেদন জানিয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।