বগুড়ায় ঈদুল আজহার প্রধান জামাত সকাল ৮টায়

কেন্দ্রীয় ঈদগাহে এবারো নারীদের জন্য ঈদের নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে। কেন্দ্রীয় ঈদগাহ ছাড়া জেলাজুড়ে এবার এক হাজার ৮০৩টি ঈদগাহ ময়দান ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

আবুল কালাম আজাদ, বগুড়া অফিস

Location :

Bogura
কেন্দ্রীয় ঈদগাহ পরিদর্শনে জেলা প্রশাসক হোসনা আফরোজা
কেন্দ্রীয় ঈদগাহ পরিদর্শনে জেলা প্রশাসক হোসনা আফরোজা |নয়া দিগন্ত

বগুড়া শহরের সূত্রাপুর কেন্দ্রীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত শনিবার সকাল ৮টার দিকে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৫ জুন) শহরের সূত্রাপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠ পরিদর্শনকালে বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা এ তথ্য জানান।

এছাড়া আবহাওয়া পরিস্থিতি খারাপ হলে সকাল সাড়ে ৮টার দিকে কেন্দ্রীয় জামে মসজিদ, বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে প্রধান জামাত হবে বলেও জানানো হয়।

কেন্দ্রীয় ঈদগাহে প্রধান জামাতে ইমামতি করবেন কেন্দ্রীয় (বড়) জামে মসজিদের খতিব মাওলানা আসগার আলী।

জানা গেছে, কেন্দ্রীয় ঈদগাহে এবারো নারীদের জন্য ঈদের নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে। কেন্দ্রীয় ঈদগাহ ছাড়া জেলাজুড়ে এবার এক হাজার ৮০৩টি ঈদগাহ ময়দান ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

এদিকে ঈদুল আজহায় শহরজুড়ে পর্যাপ্ত নিরাপত্তা-ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা।

জেদান আল মুসা বলেন, ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপনে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সব ধরনের কাজ করছে। কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে কয়েক স্তরের নিরাপত্তা-ব্যবস্থা থাকবে।

পুলিশ সুপার আরো বলেন, সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ ও স্পেশাল ব্রাঞ্চের পুলিশ মাঠে থাকবে।

এ সময় ইদগাহ পরিদর্শনকালে সাবেক পৌর মেয়র রেজাউল করিম বাদশা, পৌর নির্বাহী কর্মকর্তা মো: শাহজাহান আলম রিপন উপস্থিত ছিলেন।