শহীদ জিয়ার মাজারে ঝালকাঠি জেলা পরিষদ প্রশাসকের পুষ্পার্ঘ্য অর্পণ

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন ঝালকাঠি জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো: শাহাদাত হোসেন।

ঝালকাঠি প্রতিনিধি

Location :

Jhalokati
শহীদ জিয়ার মাজারে ঝালকাঠি জেলা পরিষদ প্রশাসকের পুষ্পার্ঘ্য অর্পণ
শহীদ জিয়ার মাজারে ঝালকাঠি জেলা পরিষদ প্রশাসকের পুষ্পার্ঘ্য অর্পণ |নয়া দিগন্ত

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন ঝালকাঠি জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো: শাহাদাত হোসেন।

সোমবার দুপুরে ঝালকাঠি জেলা বিএনপির অন্যান্য নেতাকর্মীদের নিয়ে তিনি এ পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

এসময় উভয়ের বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

এতে উপস্থিত ছিলেন ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এজাজ হাসান, সাধারণ সম্পাদক খোকন মল্লিক, সাংগঠনিক সম্পাদক জিয়াউল হাসান জুবায়ের, ঝালকাঠি পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান তাপু, নলছিটি পৌর বিএনপির সভাপতি মজিবুর রহমান, নলছিটি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম গাজী, সাংগঠনিক সম্পাদক রুস্তম শরীফ, রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর হোসেন, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক গোলাম আজম সৈকত, জেলা তাতী দলের সভাপতি বাচ্চু হাসান খান, জেলা ছাত্রদলের সহসভাপতি শাহীন হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব হোসেন, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইয়াসির আরাফাত মিঠু, কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফ হোসেনসহ ঝালকাঠি-৪ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ।