আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হত্যা মামলায় স্বেচ্ছাসেবক লীগের থানা কমিটির সাংগঠনিক সম্পাদক সোহরাফ হোসাইনকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৬ জুলাই) সকালে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাননান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার গভীর রাতে আশুলিয়ার কলতাসূতি বাড়ল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সোহরাফ হোসাইন আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের কলতাসুতি এলাকার কফিল উদ্দিনের ছেলে। তিনি আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
আশুলিয়া থানার ওসি আব্দুল হাননান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোহরাফকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ছাত্র-জনতা হত্যার একাধিক মামলার রয়েছে। তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। ৭ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।



