কুমুদিনীতে পরিকল্পনা উপদেষ্টা আকস্মিক সফর

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় তিনি মির্জাপুর ত্যাগ করেন।

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

Location :

Mirzapur
মির্জাপুর ভারতেশ্বরী হোমস পরিদর্শন করেছেন পরিকল্পনা উপদেষ্টা ও অর্থনীতিবিদ অধ্যাপক ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ
মির্জাপুর ভারতেশ্বরী হোমস পরিদর্শন করেছেন পরিকল্পনা উপদেষ্টা ও অর্থনীতিবিদ অধ্যাপক ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ |নয়া দিগন্ত

কুমুদিনী আকস্মিক সফর করেছেন বাংলাদেশ সরকারের পরিকল্পনা উপদেষ্টা ও অর্থনীতিবিদ অধ্যাপক ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ।

আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় তিনি মির্জাপুর ত্যাগ করেন। এর আগে, বেলা ১১টায় টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে পৌঁছান। এ সময় কুমুদিনী কল্যাণ ট্রাস্টের পরিচালক শ্রীমতি সাহা তাকে স্বাগত জানান।

এ সময় মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ.বি.এম আরিফুল ইসলাম সহকারী কমিশনার মাসুদুর রহমান, কুমুদিনী উইমেন্স মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল হালিম, কুমুদিনী হাসপাতালের পরিচালক ডাক্তার প্রদীপ কুমার রায় উপস্থিত ছিলেন।

সফরকালে তিনি কুমুদিনী গ্রন্থাগারে বসেন এবং প্রজেক্টরে স্ক্রীনে একটি ডকুমেন্টরি দেখেন। এরপর তিনি ভারতেশ্বরী হোমস পরিদর্শন ও লৌহজং নদী রক্ষণাবেক্ষণ প্রকল্প ঘুরে দেখেন।

সফরসঙ্গী জসিম উদ্দিন জানান, তিন দিনব্যাপী টাঙ্গাইলে সরকারি সফরে টাঙ্গাইল যাওয়ার আগে তিনি কুমুদিনী পরিদর্শন করেন।