পদ্মায় কোস্ট গার্ডের যৌথ অভিযান : দুই ড্রেজার ও তিন বাল্কহেডসহ আটক ১৩

পদ্মায় কোস্ট গার্ডের যৌথ অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনকালে ২টি ড্রেজার ও ৩টি বাল্কহেডসহ ১৩ জন বালু উত্তোলনকারীকে আটক করা হয়েছে।

গোলাম মঞ্জুরে মাওলা অপু, লৌহজং (মুন্সীগঞ্জ)

Location :

Louhajang
পদ্মায় কোস্ট গার্ডের যৌথ অভিযান : দুই ড্রেজার ও তিন বাল্কহেডসহ আটক ১৩
পদ্মায় কোস্ট গার্ডের যৌথ অভিযান : দুই ড্রেজার ও তিন বাল্কহেডসহ আটক ১৩ |নয়া দিগন্ত

পদ্মায় কোস্ট গার্ডের যৌথ অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনকালে ২টি ড্রেজার ও ৩টি বাল্কহেডসহ ১৩ জন বালু উত্তোলনকারীকে আটক করা হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) বিকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার (বিএন) সাব্বির আলম সুজন নয়া দিগন্তকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদারীপুরের শিবচর থানাধীন চর-জানাজাত সংলগ্ন এলাকায় পদ্মা নদীতে আজ শুক্রবার ভোর ৫টায় কোস্ট গার্ড কম্পোজিট স্টেশন পদ্মা এবং নৌ পুলিশের সমন্বয়ে একটি অবৈধ ড্রেজার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনকালে ২টি ড্রেজার ও ৩টি বাল্কহেড জব্দসহ ১৩ জন অবৈধ বালু উত্তোলনকারীকে আটক করা হয়।

জব্দকৃত ড্রেজার, বাল্কহেড এবং আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরো বলেন, বালুখেকোদের হাত থেকে নদী তীরবর্তী জনগণের ফসলি জমি এবং বসতভিটা রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।