নওগাঁর পোরশায় সাপের দংশনে মেহেদী হাসান (১৬) নামে এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় বাড়ির পাশের গোয়ালঘরে নেট টাঙানোর সময় এ ঘটনা ঘটে।
মেহেদী উপজেলার নিতপুর মাস্টারপাড়া হাফেজিয়া মাদরাসার হেফজ্ বিভাগের ছাত্র ও মাস্টারপাড়া এলাকার ট্রাক্টর চালক জসীম উদ্দিন (জসু) -এর ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় বাড়ির পাশের গোয়ালঘরে নেট টাঙানোর সময় তাকে সাপে দংশন করে। গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে শরীরে ভ্যাক্সিন পুশ করে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন পোরশা থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান।



