ঝালকাঠিতে জুলাই সনদ বাস্তবায়ন প্রচারণায় যুবদলের লিফলেট বিতরণ

জেলা যুবদলের আহ্বায়ক শামীম তালুকদারের নেতৃত্বে শহরের বাহের রোডে এই লিফলেট বিতরণ করা হয়।

ঝালকাঠি প্রতিনিধি

Location :

Jhalokati
যুবদলের লিফলেট বিতরণ
যুবদলের লিফলেট বিতরণ |নয়া দিগন্ত

জুলাই সনদ বাস্তবায়নে বিএনপির অঙ্গিকারাবদ্ধ বিষয়ে প্রচারণা ও অপ্রচারের প্রতিবাদে ঝালকাঠিতে লিফলেট বিতরণ করেছে যুবদল।

সোমবার (১১ মে) সকাল ১০টার দিকে জেলা যুবদলের আহ্বায়ক শামীম তালুকদারের নেতৃত্বে শহরের বাহের রোডে এই লিফলেট বিতরণ করা হয়।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক রবিউল হোসেন তুহিন, সদস্য সচিব আনিচুর রহমান, যুবদল নেতা এনামুল হক সাজু, জামাল শরীফ, আবু সুফিয়ান মিন্টু, মামুন খলিফা, জহিরুল ইসলাম বাদল, সালেহ হাসানসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

নেতারা শহরের গুরুত্বপুর্ণ পয়েন্ট ঘুরে লিফলেট বিতরণ করেন।