ঈদের আনন্দ শিশুদের মাঝে ভাগাভাগি করতে সরকারি শিশু পরিবারের (বালিকা) সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মিনহাজুর রহমান।
শুক্রবার (২৯ মে) দুপুরে সুনামগঞ্জ পৌর শহরের হাছননগরে অবস্থিত শিশু পরিবার পরিদর্শন ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন জেলা প্রশাসক।
এ সময় তিনি বলেন, ‘জেলা প্রশাসন সব সময় সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়াতে এবং তাদের সার্বিক উন্নয়নে কাজ করতে বদ্ধপরিকর। শিশুদের মুখে হাসি ফোটানো এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষে জেলা প্রশাসনের এই আন্তরিক প্রচেষ্টা সর্বদা অব্যাহত থাকবে।’
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে উৎসবমুখর পরিবেশে এক প্রীতিভোজের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মতিউর রহমান খান ও সরকারি শিশু পরিবারের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।
সূত্র : বাসস



