পাবনায় আগ্নেয়াস্ত্র ও ৪০ রাউন্ড গুলিসহ আটক ৩

পাবনায় অভিযানে পাঁচটি দেশী-বিদেশী আগ্নেয়াস্ত্র, ৪০ রাউন্ড গুলি এবং অস্ত্র তৈরির সরঞ্জামসহ তিনজনকে আটক করেছে ডিবি পুলিশ।

এসএম আলাউদ্দিন, পাবনা

Location :

Pabna
অভিযানে উদ্ধার করা অস্ত্র ও আটকরা
অভিযানে উদ্ধার করা অস্ত্র ও আটকরা |নয়া দিগন্ত

পাবনায় অভিযানে পাঁচটি দেশী-বিদেশী আগ্নেয়াস্ত্র, ৪০ রাউন্ড গুলি এবং অস্ত্র তৈরির সরঞ্জামসহ তিনজনকে আটক করেছে ডিবি পুলিশ।

রোববার (২৬ এপ্রিল) বিকেল ৩টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে পুলিশ সুপার আনোয়ার জাহিদ এ তথ্য জানান।

আটকরা হলেন সদর উপজেলার চরতারাপুর শুকচর গ্রামের মরহুম আবুল হোসেনের ছেলে জাহাঙ্গীর হোসেন (৩৫), পৌর এলাকার শেখ সাইফুল ইসলামের ছেলে শেখ মফিজুল ইসলাম (৪০) এবং গয়েশপুর এলাকার আফজাল হোসেন (৬০)।

পুলিশ সুপার আনোয়ার জাহিদ জানান, জেলার গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে পাবনার সদর উপজেলার গয়েশপুর কুমিল্লী এলাকায় আফজালের বাড়িতে অভিযান চালিয়ে একটি দুই নলা বন্দুক, দু’টি বিদেশী পিস্তল ও চার রাউন্ড গুলিসহ একজনকে আটক করে। পরে তার দেয়া তথ্যমতে পৌর এলাকার রুপকথা রোহান মার্কেটে অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। এছাড়াও পৃথক পৃথক দু’টি অভিযানে দু’জনকে আটক করে ডিবি পুলিশ।

পুলিশ জানায়, আফজাল একজন অস্ত্রের মিস্ত্রি। তিনি দীর্ঘদিন ধরে অস্ত্রকারবারি করতেন এবং নিজেই তৈরি করে সন্ত্রাসী কাজে ব্যবহার করতেন। এ সময় পৃথক দু‘টি অভিযানে পাঁচটি বিদেশী পিস্তল ও ৪০ রাউন্ড গুলিসহ অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করে পুলিশ।