নওগাঁর ৫টিতে বিএনপি ১টিতে জামায়াত প্রার্থী নির্বাচিত

‘নওগাঁ জেলার সব আসনের ভোট গ্রহণ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। কোথাও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’

নওগাঁ প্রতিনিধি

Location :

Naogaon
নওগাঁর ৬টি আসনের বিজয়ীরা
নওগাঁর ৬টি আসনের বিজয়ীরা |ছবি : নয়া দিগন্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফলে নওগাঁ জেলার ৬টি সংসদীয় আসনের মধ্যে ৫টি আসনে বিএনপি মনোনীত প্রার্থীরা জয় লাভ করেছেন। মাত্র ১টি আসনে জয় লাভ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী। বৃহস্পতিবার গভীর রাতে ডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম তাদের বিজয়ী বলে ঘোষণা করেন।

ঘোষণায় জেলা ডিসি বলেন, নওগাঁ-১ আসনে মোট কেন্দ্র ১৬৬টি। এতে বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ধানের শীষ প্রতীকে ১,৪৯,২০২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মাহাবুবুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১,২৬,০৯৩ ভোট। ভোটের ব্যবধান ২৩,১০৯।

নওগাঁ-২ আসনে মোট ভোট কেন্দ্র ১২৪টি। এতে জামায়াতে ইসলামীর প্রার্থী প্রকৌশলী মো: এনামুল হক দাঁড়িপাল্লা প্রতীকে ১,৪১,৫২৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি মনোনীত শামসুজ্জোহা খান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১,৩৪,৫৩৩ ভোট। ভোটের ব্যবধান ৬৯৯৩।

নওগাঁ-৩ আসনে মোট ভোটকেন্দ্র ১৪২টি। এতে বিএনপি মনোনীত প্রার্থী ফজলে হুদা বাবুল ধানের শীর্ষ প্রতীকে ১,৬২,৮৩০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মাহফুজুর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১,১৩,২৬৩ ভোট। ভোটের ব্যবধান ৪৯৫৬৭টি।

নওগাঁ-৪ আসনে মোট ভোটকেন্দ্র ১১৭টি। এতে বিএনপি মনোনীত প্রার্থী ডা: ইকরামুল বারী টিপু ধানের শীষ প্রতীকে ১,৩৩,৮০১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আব্দুর রাকিব দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৬,৮১৪ ভোট। ভোটের ব্যবধান ৩৬,৯৮৭ টি।

নওগাঁ-৫ আসনে মোট ভোটকেন্দ্র ১১৮টি। এতে বিএনপি মনোনীত প্রার্থী জাহিদুল ইসলাম ধলু ধানের শীষ প্রতীকে ১,২৮,৩৬৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী জামায়াতে ইসলামীর অ্যাডভোকেট আ স ম সায়েম পেয়েছেন ১,০৩,২০৯ ভোট। ভোটের ব্যবধান ২৫,১৫৭টি।

নওগাঁ-৬ আসনে মোট ভোটকেন্দ্র ১১৫টি। এতে বিএনপি মনোনীত প্রার্থী শেখ রেজাউল ইসলাম ধানের শীষ প্রতীকে ১,০৮,০৭০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী খবিরুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৫,৮৮৬ ভোট। ভোটের ব্যবধান ১২,১৯৪টি।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নওগাঁ জেলার সব আসনের ভোট গ্রহণ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। কোথাও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।