ভূরুঙ্গামারীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খায়রুল ইসলাম (৪৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা

Location :

Kurigram
ভূরুঙ্গামারীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
ভূরুঙ্গামারীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু |নয়া দিগন্ত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খায়রুল ইসলাম (৪৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (১১ মে) সকালে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের কাঠগীড় গ্রামে নিজ বাড়িতে বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হয়।

নিহত খায়রুল উপজেলার শিলখুড়ি ইউনিয়নের কাঠগীড় গ্রামের খোকা মিয়ার ছেলে। তিনি পেশায় কাঠ মিস্ত্রি।

শিলখুড়ি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আসাদুজ্জামান ঘটনার সত‍্যতা নিশ্চিত করেছেন।

চেয়ারম্যান আসাদুজ্জামান বলেন, সোমবার সকালে খায়রুল ইসলাম তার গোয়াল ঘরের গোবর ফেলতে পাশের গাছের বাগানে যান। সেখানে পা পিছলে বিদ্যুতের ঝুলন্ত তারে হাত লেগে তার ছিঁড়ে যায়। এতে তিনি বিদ্যুতায়িত হন। পরিবারের সদস্যরা তাকে দ্রুত ভূরুঙ্গামারী হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম বলেন, ‘হাসপাতালে আনার পথেই বিদ্যুতায়িত ব্যক্তির মৃত্যু হয়েছে। জরুরি বিভাগে আনা হলে তাকে মৃত ঘোষণা করা হয়।’

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।