লক্ষ্মীপুরে একটি বিদেশী রিভলভার, ৪৬ রাউন্ড গুলি ও চার রাউন্ড গুলির খোসাসহ শহিদ ওরফে শিপন (৩০) নামে একজনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
মঙ্গলবার (১০ মার্চ) ভোরে সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের রাধাপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শিপন ওই এলাকার আবুল কালামের ছেলে।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ জানান, গোপন সংবাদে ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশী রিভলভার, ৪৬ রাউন্ড গুলি ও চার রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।



