বগুড়া জেলা জামায়াতের আলোচনা সভায় অধ্যাপক নজরুল

দেশের প্রকৃত উন্নয়নে স্বাধীনতার চেতনা ধারণ করে কাজ করতে হবে

আলোচনা সভা শেষে মহান মুক্তিযুদ্ধে শহীদদের রূহের মাগফিরাত কামনা ও দেশ-জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

আবুল কালাম আজাদ, বগুড়া অফিস

Location :

Bogura
বগুড়া জেলা জামায়াতের আলোচনা সভায় বক্তব্য প্রদান করছেন অধ্যাপক নজরুল ইসলাম
বগুড়া জেলা জামায়াতের আলোচনা সভায় বক্তব্য প্রদান করছেন অধ্যাপক নজরুল ইসলাম |ছবি : নয়া দিগন্ত

মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম। তিনি বলেছেন, দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত এই স্বাধীনতা আমাদের জন্য অমূল্য সম্পদ। দেশের প্রকৃত উন্নয়ন নিশ্চিত করতে হলে স্বাধীনতার চেতনা ধারণ করে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া জেলা শাখার আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার বগুড়ার কলোনীস্থ শাহওয়ালী উল্লাহ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় তিনি আরো বলেন, স্বাধীনতার মূল লক্ষ্য ছিল ন্যায়বিচার, সমতা ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করা। সেই লক্ষ্য পূরণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

তিনি বলেন, জুলাই সনদ নিয়ে কোনো ধরনের তালবাহানা মেনে নেয়া হবে না। এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। দেশের সার্বিক কল্যাণে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা জরুরি এবং এ লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

জেলা আমির মাওলানা আব্দুল হক সরকারের সভাপতিত্বে ও নায়েবে আমির মাওলানা আব্দুল হাকিম সরকারের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন আইডিইবি চেয়ারম্যান ও রাজনৈতিক বিশ্লেষক সৈয়দ আব্দুল আজিজ, জেলা নায়েবে আমির অধ্যাপক আব্দুল বাসেদ, সেক্রেটারি মানছুরুর রহমান।

আলোচনা সভা শেষে মহান মুক্তিযুদ্ধে শহীদদের রূহের মাগফিরাত কামনা ও দেশ-জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।