ঝালকাঠি প্রতিনিধি
চিকিৎসক শূন্যতার রোদনভরা বসন্তে ২৩ জন চিকিৎসক জেলার সদর হাসপাতাল ব্যতিত ৪টি উপজেলার সদর উপজেলা, রাজাপুর, নলছিটি, কাঠালিয়া উপজেলা স্বাস্থ্য বিভাগে যোগদান করেছেন। তারা ৪৮তম বিসিএস ক্যাডারের পদায়নকৃত চিকিৎসক।
এই ৩টি উপজেলায় ২৩ চিকিৎসক যোগদান করার পরও জেলায় ৮৯জন চিকিৎসকের পদ শূন্য রয়েছে। জেলার এই ৩টি উপজেলায় সকল গ্রেডের চিকিৎসকের মঞ্জুরীকৃত পদ সংখ্যা ১৩৪।
বর্তমানে সিভিল সার্জন কার্যালয়ের ৪টি পদের বিপরীতে ১টি পদ শূন্য রয়েছে। কৃত্তিপাশা ১০ শয্যার হাসপাতালে ২টি পদের মধ্যে ২টি পদই শূন্য রয়েছে। সদর উপজেলার ১৩টি পদের মধ্যে ৩ জন কর্মরত ১০টি পদ শূন্য। নলছিটি উপজেলায় ৪৪টি পদের মধ্যে ১৭ জন কর্মরত রয়েছেন ২৭ জনের পদ শূন্য। রাজাপুর উপজেলায় ৪১ জনের পদে ১৫ জন কর্মরত ২৬টি পদ শূন্য। কাঠালিয়া উপজেলায় ৩০ জনের পদে ৭ জন কর্মরত ২৩টি পদ শূন্য রয়েছে।
সদ্য যোগদান করায় জেলার ৩টি উপজেলায় যোগদানকৃত উপজেলার মধ্যে নলছিটি উপজেলায় আটজন, রাজাপুর উপজেলায় আটজন এবং কাঠালিয়া উপজেলায় সাতজন যোগদান করেছে।
অন্যদিকে নলছিটির স্বাস্থ্য ও প প কর্মকর্তা, সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা: সিয়াম আহসান, সদর উপজেলার কৃত্তিপাশা ১০ শয্যার হাসপাতালের চিকিৎসক ডা: সঞ্জয় বড়াল বদলি হয়েছেন।



