ঝালকাঠিতে শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো কার্যক্রমের উদ্বোধন

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় জেলায় মোট ৮২ হাজার ৫০০ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

ঝালকাঠি প্রতিনিধি

Location :

Jhalokati
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো কার্যক্রম
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো কার্যক্রম |নয়া দিগন্ত

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ঝালকাঠি সদর হাসপাতালে শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

রোববার (২৮ জুন) সকাল সাড়ে ৯টার দিকে এই কার্যক্রম উদ্বোধন করেন ঝালকাঠির জেলা প্রশাসক মো: মমিন উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো: মিজানুর রহমান, সিভিল সার্জন ডা: মো: হুমায়ুন কবির, ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট মো: আক্কাস সিকদার এবং ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা: টি এম মেহেদী হাসান সানি। এছাড়াও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, চিকিৎসক, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় জেলায় মোট ৮২ হাজার ৫০০ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ছয় থেকে ১১ মাস বয়সী ১০ হাজার ১১ জন শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৭২ হাজার ৪৯০ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানায়, ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, রাতকানা প্রতিরোধ এবং সুস্থ স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ লক্ষ্যে জেলার বিভিন্ন টিকাদান কেন্দ্রে একযোগে ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে।