বজ্রপাত রোধে ৫ কিলোমিটার সড়কের পাশে তালগাছ রোপন

উপজেলার কাটাছরা ইউনিয়নের ছত্ত্বর ভূঁইয়ারহাট এলাকায় রাস্তার পাশে কয়েকটি চারা রোপন করে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এম মাঈন উদ্দিন, মিরসরাই (চট্টগ্রাম)

Location :

Mirsharai
বজ্রপাত রোধে তালগাছ রোপন
বজ্রপাত রোধে তালগাছ রোপন |নয়া দিগন্ত

চট্টগ্রামের মিরসরাইয়ে বজ্রপাত রোধে পাঁচ কিলোমিটার সড়কের দু’পাশে তালগাছের তারা রোপন করছেন তরুণ কৃষি উদ্যোক্তা মো: ওমর শরীফ।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে উপজেলার কাটাছরা ইউনিয়নের ছত্ত্বর ভূঁইয়ারহাট এলাকায় রাস্তার পাশে কয়েকটি চারা রোপন করে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় বলেন, ‘আমাদের দেশ থেকে তালগাছ ও খেঁজুর গাছ অনেকট হারিয়ে যাচ্ছে। তালগাছ বজ্রপাত রোধে খুবই উপকারি। শরীফ ভাই সড়কের দু’পাশে তালগাছের চারা রোপনের উদ্যোগটি প্রশংসনীয়।’

সবাইকে গাছের যত্ন করার অনুরোধ করেন তিনি।

উদ্যোক্তা ওমর শরীফ বলেন, ‘প্রতিবছর উপজেলা বিভিন্ন প্রতিষ্ঠানে বৃক্ষরোপন করে আসছি। এবার আমাদের প্রধানমন্ত্রী দেশে ২৫ কোটি বৃক্ষরোপনের কর্মসূচি হাতে নিয়েছেন। তারই ধারবাহিকতায় এবং বজ্রপাত রোধে ঠাকুরদীঘি থেকে ছত্ত্বরভূঁইয়ারহাট পর্যন্ত পাঁচ কিলোমিটার সড়কে দুই হাজার ৩০০ তাল গাছের চারা রোপন করা হবে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, মিরসরাই উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট আলিউল কবির ইকবাল, জোহরা এগ্রো ফামর্স অ্যান্ড নার্সারির ব্যবস্থাপনা পরিচালক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো: ওমর শরীফ, কাটাছরা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, বিএনপি নেতা শহীদ উদ্দিন, নাছির উদ্দিন বলি, সোহরাব উদ্দিন, আব্দুর রহিম, ইউনিয়ন কৃষক দলের সভাপতি শাহাদাত হোসেন, জামায়াত নেতা মো: মুসলিম উদ্দিন, দুর্গাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আইনুল কবির রিপন, আইনুল হোসেন, ওলামা দলের সদস্য হাফিজ উদ্দিন, বিএনপি নেতা শহিদ প্রমুখ।