সিলেটে তাপমাত্রা রেকর্ড ৩৭.২ ডিগ্রি

হিটস্ট্রোকের ঝুঁকিতে সতর্ক থাকার পরামর্শ

সিলেটে আজ শনিবার বিকেল ৩টা পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এটা চলতি মওসুমের সর্বোচ্চ তাপমাত্রা বলে জানিয়েছে সিলেট আবহাওয়া অধিদফতর।

সিলেট ব্যুরো

Location :

Sylhet
পানি দিয়ে গরম নিয়ন্ত্রণের চেষ্টা
পানি দিয়ে গরম নিয়ন্ত্রণের চেষ্টা |প্রতীকী ছবি

প্রচণ্ড তাপদাহে পুড়ছে সিলেট। ঘরে বাইরে আগুনের হলকার মতো পরিস্থিতি। ফলে দুপুর থেকে নগরের পথেঘাটে কমেছে যান ও লোক চলাচল। রাস্তাঘাট এক ধরনের ফাঁকা হয়ে গেছে।

সিলেটে আজ শনিবার বিকেল ৩টা পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এটা চলতি মওসুমের সর্বোচ্চ তাপমাত্রা বলে জানিয়েছে সিলেট আবহাওয়া অধিদফতর।

আবহাওয়া অফিসের কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, সিলেটে গরমের সাথে আর্দ্রতার প্রভাবও উল্লেখযোগ্য।

তাই থার্মোমিটারে তাপমাত্রা ৩৪.৮ ডিগ্রি হলেও শরীরে অনুভূত তাপমাত্রা আরো বেশি হতে পারে, যা হিটস্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে দেয়। কিন্তু আজ তাপমাত্রা অনেক বেশি। প্রায় ৩৮ ডিগ্রির কোটায়। তাই সতর্কতা খুব জরুরি।