সালথা (ফরিদপুর) সংবাদদাতা
ফরিদপুরের সালথায় মো: রাকিবুল হাসান জুয়েল (৩৪) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে সালথা সদর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। তিনি দ্রুত বিচার ও বিস্ফোরকদ্রব্য আইনের একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন।
গ্রেফতার মো: রাকিবুল হাসান জুয়েল সালথা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। তিনি উপজেলার ভাওয়াল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ভাওয়াল পশ্চিম পাড়া গ্রামের বাসিন্দা আব্দুল ওহাব মাতুব্বরের ছেলে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: বাবুলুর রহমান খান বলেন, গ্রেফতার রাকিবুল হাসান জুয়েল সালথা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। তিনি দ্রুত বিচার ও বিস্ফোরকদ্রব্য আইনের একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। আজ (মঙ্গলবার) সকালে গোপন সংবাদের ভিত্তিতে সালথা সদর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়।



