বগুড়ায় ৫ দিনব্যাপী বৈশাখী উৎসব শুরু

সবাইকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে দেশ গড়তে হবে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বগুড়া সাংস্কৃতিক ফোরাম ও জেলা শিল্পকলা অ্যাকাডেমির যৌথ আয়োজনে ৫ দিনব্যাপী বৈশাখী উৎসব শুরু হয়েছে।

আবুল কালাম আজাদ, বগুড়া অফিস

Location :

Bogura
সবাইকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে দেশ গড়তে হবে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম
সবাইকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে দেশ গড়তে হবে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম |নয়া দিগন্ত

বগুড়া সাংস্কৃতিক ফোরাম ও জেলা শিল্পকলা অ্যাকাডেমির যৌথ আয়োজনে ৫ দিনব্যাপী বৈশাখী উৎসব শুরু হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) এই বর্ণিল আয়োজনের উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, বাঙালি জাতির সবচেয়ে বড় উৎসবে সবাইকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে দেশ গড়তে হবে। বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের কাজ দ্রুত এগিয়ে চলছে। এছাড়াও বগুড়ায় একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এখন সময়ের অপেক্ষা।’

তিনি আরো বলেন, ‘বগুড়া সিটি করপোরেশন গঠনের প্রস্তাব প্রি-একনেক বৈঠকে অনুমোদন পেয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ২০ এপ্রিল প্রধানমন্ত্রী সিটি করপোরেশনের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন।’

এ সময় তিনি দীর্ঘ ১৭ বছর উন্নয়নবঞ্চিত বগুড়ার জন্য বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার কথাও তুলে ধরেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি।

দৈনিক করতোয়া সম্পাদক মোজাম্মেল হক লালুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।