রাজধানীর ওয়ারীতে বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

রাতে পরিবারের সবাই ব্যস্ত থাকাকালীন তার ছেলে বাথরুমে ঢুকে পড়ে। কিছুক্ষণ পর তাকে পানিভর্তি বালতির মধ্যে পড়ে থাকতে দেখা যায়।

নয়া দিগন্ত অনলাইন
ঢাকা মেডিক্যাল হাসপাতাল
ঢাকা মেডিক্যাল হাসপাতাল |সংগৃহীত

রাজধানীর ওয়ারী এলাকায় বাথরুমে বালতির পানিতে পড়ে মোহাম্মদ মাহাদী নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে

মঙ্গলবার (১৯ আগস্ট) রাত ৯টার দিকে ওয়ারী থানার ২১২/এ শাহ পূর্ব রোডে এ ঘটনা ঘটে।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, শিশুটিকে অজ্ঞান অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক গতকাল মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

শিশুটির বাবা মোহাম্মদ আবুল বাশার জানান, রাতে পরিবারের সবাই ব্যস্ত থাকাকালীন তার ছেলে বাথরুমে ঢুকে পড়ে। কিছুক্ষণ পর তাকে পানিভর্তি বালতির মধ্যে পড়ে থাকতে দেখা যায়।

ঢামেক মেডিক্যাল কলেজ (ঢামেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোহাম্মদ ফারুক শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।