মুন্সীগঞ্জে ধলেশ্বরী নদী থেকে যুবকের লাশ উদ্ধার

দুপুরে ধলেশ্বরী নদীর কালিপুর এলাকায় একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা নৌ-পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থলে পৌঁছে বিকেল সাড়ে ৪টার দিকে লাশটি উদ্ধার করে নৌ-পুলিশ।

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) সংবাদদাতা

Location :

Sirajdikhan
অজ্ঞাত পরিচয় যুবকের লাশ উদ্ধার
অজ্ঞাত পরিচয় যুবকের লাশ উদ্ধার |প্রতীকী ছবি

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ধলেশ্বরী নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

শনিবার (২ মে) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার রাজানগর ইউনিয়নের কালিপুর এলাকায় নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ধলেশ্বরী নদীর কালিপুর এলাকায় একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা নৌ-পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থলে পৌঁছে বিকেল সাড়ে ৪টার দিকে লাশটি উদ্ধার করে নৌ-পুলিশ।

নারায়ণগঞ্জ জেলার বক্তাবলী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) এ কে এম আমিনুল হক বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধার হওয়া যুবকের বয়স আনুমানিক ২৫-৩০ বছর। এখনো তার পরিচয় শনাক্ত করা যায়নি।

তিনি আরো জানান, লাশটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।