লৌহজং (মুন্সীগঞ্জ) সংবাদদাতা
মুন্সীগঞ্জের লৌহজংয়ে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে উপজেলার গোয়ালীমান্দ্রা এলাকায় এ অভিযান পরিচালিত হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন লিমা আক্তার (৩৫) ও নুর হোসেন (৫৪)।
র্যাব-১০-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালীমান্দ্রা এলাকায় অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা, ৩০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ চার হাজার ৩৪০ টাকাসহ ওই দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা পেশাদার মাদক কারবারি। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি জানান, গ্রেফতার ব্যক্তিদ্বয় পেশাদার মাদক কারবারি। তারা দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা ও গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে লৌহজং দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধার করা মাদকসহ গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরো জানান, মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।



