কুষ্টিয়ায় ভ্যানচালকে কুপিয়ে হত্যা

কুষ্টিয়ার কুমারখালীতে তাজেম নামের এক ভ্যান চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

কুমারখালী (কুষ্টিয়া) সংবাদদাতা

Location :

Kumarkhali
কুমারখালী থানা, কুষ্টিয়া
কুমারখালী থানা, কুষ্টিয়া |নয়া দিগন্ত

কুষ্টিয়ার কুমারখালীতে তাজেম নামের এক ভ্যান চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২৭ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের বুরুজ বাখই এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তাজেম কুমারখালী বাখই এলাকার আবুল কাশেমের ছেলে।

স্থানীয় থানায় খবর দিলে পুলিশ এসে বুরুজ বাখই মাধ্যমিক বিদ্যালয়ের সামনের মাঠ থেকে লাশ উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, নিহতের শরীরে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর একাধিক চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যার ঘটনা ঘটতে পারে। হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ ইতোমধ্যে তদন্ত করছে।