ডুয়েট ভিসির ঈদ শুভেচ্ছা

‘ঈদযাত্রা যেন নিরাপদ ও নির্বিঘ্ন হয় সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সুস্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি।’

মো: আজিজুল হক, গাজীপুর মহানগর
ডুয়েট ভিসির ঈদ শুভেচ্ছা
ডুয়েট ভিসির ঈদ শুভেচ্ছা |নয়া দিগন্ত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

শুভেচ্ছা বার্তায় ভিসি বলেন, ‘ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আজহা শুধু পশু কোরবানির আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ নয়; বরং এটি ত্যাগ, আত্মসমর্পণ, মানবতা, সাম্য ও সামাজিক দায়বদ্ধতার এক মহিমান্বিত নিদর্শন। আমাদের ব্যক্তিগত, সামাজিক ও জাতীয় জীবনে সত্য, ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় আত্মনিবেদনের অনুপ্রেরণা যোগায় এ ঈদ। সমাজের সর্বস্তরের মানুষের সাথে আনন্দ ভাগাভাগির মাধ্যমেই এর পরিপূর্ণতা আসে।’

তিনি ঈদ উপলক্ষে সমাজের অসহায়, অবহেলিত, সুবিধাবঞ্চিত ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে সহমর্মিতার হাত বাড়িয়ে দিতে সকলের প্রতি আহ্বান জানান।

ভিসি আরো বলেন, ‘ঈদযাত্রা যেন নিরাপদ ও নির্বিঘ্ন হয় সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সুস্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি।’

পরিশেষে দেশ ও জাতির অব্যাহত অগ্রগতি, শান্তি, সমৃদ্ধি ও সার্বিক কল্যাণ কামনা করে তিনি সবাইকে আবারো পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানান।