আলীকদম (বান্দরবান) সংবাদদাতা
বান্দরবানের আলীকদম উপজেলায় মাতামুহুরী নদী থেকে উদ্ধার হওয়া লাশের পরিচয় শনাক্ত করেছে পুলিশ।
ওই ব্যক্তি নড়াইল জেলার লোহাগড়া উপজেলার ধলইতলা পাচুড়িয়া গ্রামের বাসিন্দা শেখ জুবাইরুল ইসলাম।
আলীকদম থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর আনুমানিক ৪টার দিকে উপজেলার ১ নম্বর সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাজার পাড়ার তাহের মল্লিকের জমিতে নদীর পানিতে লাশটি ভেসে আসে। পরে ফরেস্ট ঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করে থানায় নেয়া হয়।
পুলিশের দেয়া তথ্য অনুযায়ী, শেখ জুবাইরুল ইসলামের বাবার নাম শেখ হিদায়েতুল ইসলাম এবং মায়ের নাম মোছা: কামরুন্নাহার।
আলীকদম থানার সেকেন্ড অফিসার শাহাদাৎ হোসেন জানান, লাশটি ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করা হচ্ছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



