সিলেট-১ আসনে জামায়াত প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

বৃহস্পতিবার দুপুরে মনোনয়ন ফরম সংগ্রহ করেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমানের আইনজীবী টিম।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
জামায়াত প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ
জামায়াত প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ |নয়া দিগন্ত

আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য সিলেট-১ আসনে (মহানগর ও সদর) জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা হাবিবুর রহমানের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ের জেলা রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমানের আইনজীবী টিম।

এ সময় বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের সভাপতি ও এডিশনাল পিপি অ্যাডভোকেট মো: আলীম উদ্দীন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর সভাপতি অ্যাডভোকেট জামিল আহমদ রাজু, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মো: আজীম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো: আব্দুল খালিক ও সহ-সম্পাদক অ্যাডভোকেট মো: দেলোয়ার হোসেন শামীম উপস্থিত ছিলেন।