খুলনার কয়রায় গণসংবর্ধনা অনুষ্ঠানে জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী বলেছেন, ত্যাগীদের যথাযথ মূল্যায়ন করা হলে দেশের গতানুগতিক রাজনৈতিক ধারা বদলে যাবে। এজন্য নেতাকর্মীদের আগামী দিনের জন্য প্রস্তুত থাকতে হবে এবং সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে কাজ করতে হবে।
শনিবার (২৮ মার্চ) বিকেলে কয়রা সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমি কয়রাবাসীর প্রতি কৃতজ্ঞ। জীবনের শেষ দিন পর্যন্ত আপনাদের পাশে থাকতে চাই। দলের ভাবমূর্তি উজ্জ্বল করতে সর্বোচ্চ চেষ্টা করব।
উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল আমিন বাবুলের সভাপতিত্বে এবং খুলনা জেলা বিএনপির সদস্য এমএ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক কেএম আশরাফুল আলম নান্নু , জেলা বিএনপির সদস্য মনিরুজ্জামান বেল্টু, আবু সাইদ বিশ্বাস, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মান্নান মিস্ত্রী, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মাসুম বিল্লাহ, বিএনপি নেতা জিএম মাওলা বকস, শেখ আব্দুর রশিদ, সরদার মতিয়ার রহমান, মোস্তাফিজুর রহমান, শেখ সেরাজুল ইসলাম, এফএম মনিরুজ্জামান মনি, শেখ সালাহ উদ্দিন লিটন, এফএম মহরম হোসেন,অধ্যাপক আবুল কালাম আজাদ, জি এম রফিকুল ইসলাম, তাঁতীদলের আবুল কালাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফ বিল্লাহ সবুজ সহ প্রমুখ
সভায় বক্তারা বলেন, জেলা পরিষদ থেকে বরাদ্দকৃত অর্থের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে কয়রা উপজেলায় উন্নয়ন কার্যক্রম জোরদার করতে হবে। তারা আশা প্রকাশ করেন, কয়রা-পাইকগাছার জনগণ যে প্রত্যাশা নিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিয়েছে, তার যথাযথ মূল্যায়ন করা হবে।



