অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান জাতের গরুটির শখ করে নাম রাখেন ‘কালো পাহাড়’। নিজের শখে একটি গরু পালন করেছিলেন বীর মুক্তিযোদ্ধা মো: জয়নাল আবেদীন। পাঁচ বছর বয়সী ফ্রিজিয়ান জাতের গরুটি তিনি উপহার দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমানকে।
জয়নাল আবেদীন চট্টগ্রামের মিরসরাই উপজেলার মায়ানী ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য। তার রয়েছে ‘হাজি এগ্রো’ নামের একটি খামার। এই খামারে অন্তত ৪০টি দেশী-বিদেশি জাতের গরু রয়েছে। অর্গানিক পদ্ধতিতে গরু মোটা তাজা করছেন হাজি এগ্রো নানের প্রতিষ্ঠানটি। গরুটি দেখতে দূর-দূরান্ত থেকে প্রতিদিন ভীড় করছেন দর্শনার্থীরা। প্রায় ৮০০ কেজি ওজনের ‘কালো পাহাড়’ বাজারে না তুলে প্রধানমন্ত্রীকে উপহার দিতে প্রস্তুত করেছেন।
জানা গেছে, ২০২৪ সালে উপজেলা প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের প্রদর্শনী আয়োজিত মেলায় প্রথম স্থান অধিকার করে হাজি এগ্রোর অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান জাতের গরুটি। বিভিন্ন ধরণের কাঁচা ঘাস, শুকনো ঘাস, খৈল, ভুট্টা, ভূসি, ডাল, আলু ও চাউলের কুড়ো খাইয়ে মোটাতাজা করছেন।
সরেজমিন গিয়ে দেখা যায় ‘কালো পাহাড়’ নামের গরুটি পরিচর্যা করছেন বীর মুক্তিযোদ্ধা মো: জয়নাল আবেদীন। তিনি বলেন, ‘শখের বসে একটি অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান জাতের গরু ক্রয় করেন। সেটি লালন পালন করতে ভালো লাগে।’
জয়নাল আবেদীন আরো বলেন, ‘আমি দীর্ঘ পাঁচ বছর ধরে গরুটি লালন পালন করছি। বীর মুক্তিযোদ্ধা হওয়া সত্বেও আমি বিগত সরকার আমলে কোনো ধরণের সরকারি সুবিধা গ্রহণ করিনি। শখের বসে গরুটি নিজ হাতে লালন পালন করেছি। আমি বিএনপির তৃণমূলের একজন ক্ষুদ্র কর্মি হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে গরুটি পৌঁছে দিতে চাই।’
গরুটি চট্টগ্রাম-১ মিরসরাই আসন থেকে নির্বাচন এমপি নুরুল আমিনের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উপহার দিতে চান।
এদিকে সংসদ সদস্য নুরুল আমিন গরুটি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে গ্রহণ করেন।



