রংপুর বিভাগের বালিকা দলের স্কেটিং প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ বিতরণ

বিভাগীয় বালিকা দলের স্কেটিং প্রশিক্ষণ কার্যক্রম শেষে প্রশিক্ষনার্থীদের সনদ বিতরণ করা হয়েছে।

সরকার মাজহারুল মান্নান, রংপুর ব্যুরো

Location :

Rangpur
স্কেটিং প্রশিক্ষণ কার্যক্রম শেষে প্রশিক্ষনার্থীদের সনদ বিতরণ করা হয়
স্কেটিং প্রশিক্ষণ কার্যক্রম শেষে প্রশিক্ষনার্থীদের সনদ বিতরণ করা হয় |নয়া দিগন্ত

সনদ বিতরণের মধ্য দিয়ে শেষ হলো রংপুর বিভাগীয় বালিকা দলের স্কেটিং প্রশিক্ষণ কার্যক্রম।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে রংপুর বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্সে তিন দিনব্যাপি স্কেটিং প্রশিক্ষণ কার্যক্রমের সমাপনী দিনে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ বিতরণ করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আব্দুল মোত্তালেব সরকার।

এ সময় উপস্থিত ছিলেন বিভাগীয় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৌসুমী আফরিদা, বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব সেলোয়ারা বেগমসহ প্রশিক্ষনার্থী ও অভিভাবকরা।

দীর্ঘ আড়াই বছর পর মহিলা ক্রীড়া কমপ্লেক্সটির যাত্রা শুরু ও সফলভাবে প্রশিক্ষণ ক্যাম্প সম্পন্ন হওয়ায় খুশি সবাই। এই ধারা অব্যাহত রাখার দাবি প্রশিক্ষণার্থী ও অভিভাবকদের।