চট্টগ্রামের মিরসরাইয়ে ঈদ উপহার পেয়েছেন ২৫০ জন প্রতিবন্ধী ও হতদরিদ্র। এ সময় ঘর পুড়ে যাওয়া পাঁচটি পরিবারের মাঝে ঘর নির্মাণের জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
সোমবার (৯ মার্চ) বিকেলে বেসরকারি উন্নয়ন সংস্থা অপকার উদ্যোগে এস রহমান ট্রাস্টের সহযোগিতায় এসব ঈদ উপহার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অপকার নির্বাহী পরিচালক মো: আলমগীরের সভাপতিত্বে এবং অপকা কর্মকর্তা প্রতাপ বণিক ও রাইসার যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম-১ আসনের সংসদ সদস্য নুরুল আমিন।
এ সময় নুরুল আমিন বলেন, ‘ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সমাজের বিত্তবান ও এনজিও সংস্থাসহ সামাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে। অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব।’
অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাবরিনা লিনা, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব গাজী নিজাম উদ্দিন, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্যসচিব আজিজুল হক এবং জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক গোলাম জাকারিয়া।
অনুষ্ঠান শেষে প্রতিবন্ধী, হতদরিদ্র ও ভিক্ষুকদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।



