ভোলার লালমোহনের ধলীগৌরনগর মঙ্গলশিকদার লঞ্চঘাট থেকে পবিত্র ঈদুল আজহার তৃতীয় দিনে জীবনের ঝুঁকি নিয়ে লঞ্চে উঠছেন ঢাকাগামী যাত্রীরা।
রোববার (৩১ মে) বিকেলে ধলীগৌরনগরের মঙ্গলশিকদার লঞ্চ টার্মিনাল থেকে তোলা ছবিতে দেখা যায়, এমভি টিপু-১৩ ও কর্ণফুলী-১২ লঞ্চে যাত্রীদের উপচে পড়া ভিড়, এমনকি লঞ্চে তিলপরিমাণ ঠাঁই নেই। তবুও কর্মস্থলে ফেরার লক্ষ্যে জীবনের ঝুঁকি নিয়ে উত্তাল মেঘনা পাড়ি দিচ্ছেন কর্মজীবী নারী-পুরুষ।
এদিকে দুর্ঘটনা এড়াতে লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন কমানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি প্রয়োজন বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।



