রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের ১ হাজার ৩৬ জন কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১১টার দিকে গোয়ালন্দ উপজেলা পরিষদ চত্বরে কৃষকদের মাঝে এসব কার্ড বিতরণ করা হয়।
প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল হাসান তিতুমীর ও সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি উপস্থিত থেকে এ কৃষক কার্ড তুলে দেন।
পরে সংস্কৃতি প্রতিমন্ত্রী সাংবাদিকদের জানান, নির্বাচনী ওয়াদা পূরণের অংশ হিসেবে বিএনপি সরকার কৃষকদের মাঝে কৃষক কার্ড বিতরণ করছে। এ কার্ডের মাধ্যমে কৃষকরা বিভিন্ন সরকারি সেবা সহজে নিতে পারবেন।



