এসেছি শিবচরবাসীর ভাগ্য উন্নয়নে কাজ করার জন্য : সংবর্ধনা অনুষ্ঠানে হেলেন জেরিন খান

মাদারীপুর-১ ও ২ এবং ফরিদপুর-১ আসনের সংরক্ষিত মহিলা আসনের এমপি হেলেন জেরিন খানকে বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করেছে শিবচর উপজেলার বিএনপি নেতা-কর্মীরা।

শিবচর (মাদারীপুর) সংবাদদাতা

Location :

Shibchar
এসেছি শিবচরবাসীর ভাগ্য উন্নয়নে কাজ করার জন্য : সংবর্ধনা অনুষ্ঠানে হেলেন জেরিন খান
এসেছি শিবচরবাসীর ভাগ্য উন্নয়নে কাজ করার জন্য : সংবর্ধনা অনুষ্ঠানে হেলেন জেরিন খান |নয়া দিগন্ত

মাদারীপুর-১ ও ২ এবং ফরিদপুর-১ আসনের সংরক্ষিত মহিলা আসনের এমপি হেলেন জেরিন খানকে বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করেছে শিবচর উপজেলার বিএনপি নেতা-কর্মীরা।

শুক্রবার (১০ জুলাই) বিকেলে শিবচর পৌর অডিটোরিয়ামে এই সংবর্ধনা দেয়া হয়।

গত ৩ মে শপথ গ্রহণের পর প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হেলেন জেরিন খান শিবচরে আসলে নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

মাদারীপুর জেলা যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান ফকুর সভাপতিত্বে এবং শিবচর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সাইদুজ্জামান জামাল বেপারী ও খোকন কাজীর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানটি শুরু হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য হেলেন জেরিন খান বলেন, ‘আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দিনরাত ১৮ ঘণ্টা পরিশ্রম করেন। তিনি একজন মানবিক নেতা। সেই নেতা আমাকে শিবচরে পাঠিয়েছেন মানুষের ভাগ্য উন্নয়নের জন্য। আমি ফুলের মালা গ্রহণ করার জন্য আসিনি, এসেছি শিবচরবাসীর ভাগ্য উন্নয়নে কাজ করার জন্য। আমি মাদারীপুরের মাটি ও মানুষের জন্য কাজ করতে চাই। মাদক নির্মূলে আমি ভূমিকা রাখতে চাই।’

তিনি আরো বলেন, ‘আমি কাজের মাধ্যমে মাদারীপুরবাসীর ইতিহাস হতে চাই। দেশনায়ক তারেক রহমান আমার ওপর যে আস্থা রেখেছেন, আমি জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও তার মর্যাদা রক্ষা করব। জনগণের অধিকার আদায়ে এবং দলের হাতকে শক্তিশালী করতে আমি নিরলসভাবে কাজ করে যাব।’

তিনি আরো বলেন, ‘এই সম্মান কেবল তাঁর ব্যক্তিগত নয়, বরং মাদারীপুর-১ ও ২ আসনের সর্বস্তরের জাতীয়তাবাদী শক্তির।’

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন—মাদারীপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জামিনুর হোসেন মিঠু, শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো: বাকাউল করিম খান, শিবচর উপজেলা বিএনপি নেতা ডক্টর শাহাদাত হোসেন, গুলশান থানা বিএনপির সদস্য মো: তাজউদ্দিন মোল্লা, মাদারীপুর জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাওলানা মো: কুতুব উদ্দিন মাদবর, শিবচর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মো: জসিমউদ্দিন মৃধা, মাদারীপুর জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক বি এম নাজমুল হাচান মিলনসহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও মহিলা দলের শীর্ষ নেতৃবৃন্দ।