সিলেটে আরো ২ ডেঙ্গু রোগী শনাক্ত

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় আরো ২ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে একজন সিলেট জেলার এবং অন্যজন সুনামগঞ্জ জেলার বাসিন্দা।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
সিলেটে আরো ২ ডেঙ্গু রোগী শনাক্ত
সিলেটে আরো ২ ডেঙ্গু রোগী শনাক্ত |নয়া দিগন্ত

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় আরো ২ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে একজন সিলেট জেলার এবং অন্যজন সুনামগঞ্জ জেলার বাসিন্দা।

মঙ্গলবার (৭ জুলাই) এই তথ্য নিশ্চিত করেছেন সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা: মাহবুবুল আলম।

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যানুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৭ জুলাই পর্যন্ত সিলেট বিভাগে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৯ জনে। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ২ জন, হবিগঞ্জ সদর হাসপাতালে ১ জন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন এবং মৌলভীবাজার জেলায় ২ জন চিকিৎসাধীন রয়েছেন। এ পর্যন্ত বিভাগে চিকিৎসা শেষে ৬৩ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।