সিংড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ

উপজেলার ৮৭০ জন কৃষকের মাঝে চার হাজার ৩৫০টি ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা এবং জৈব সার বিতরণ করা হয়।

সিংড়া (নাটোর) সংবাদদাতা

Location :

Natore
গাছের চারা ও সার বিতরণ করা হচ্ছে
গাছের চারা ও সার বিতরণ করা হচ্ছে |নয়া দিগন্ত

নাটোরের সিংড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে গাছের চারা ও রোপা আমন ফসলের সার ও বীজ বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে।

রোববার (২৮ জুন) সকাল ১০টার দিকে উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় প্রান্তিক কৃষকদের মাঝে এই চারা ও সার-বীজ বিতরণের আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদফতর।

প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে কৃষি প্রণোদনার কর্মসূচির আওতায় উপজেলার ৮৭০ জন কৃষকের মাঝে চার হাজার ৩৫০টি ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা এবং জৈব সার বিতরণ করা হয়। এছাড়াও পাঁচ হাজার কৃষকের মাঝে উফসি বোরো ধানের পাঁচ কেজি করে বীজ এবং ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার বিতরণ করা হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খন্দকার ফরিদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম, সিংড়া ইউসিসিএ লিমিটেডের সভাপতি শাহাদত হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন, সিংড়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবু রায়হান, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।