ঝিনাইদহের শৈলকুপায় চলন্তভ্যানের নিচে চাপা পড়ে মীম নামের তিন বছর বয়সী এক শিশু নিহত হয়েছে।
শুক্রবার (২৯ মে) সকালে সারুটিয়া ইউনিয়নের গোসাইডাঙ্গা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মীম ওই গ্রামের কবির উদ্দিনের মেয়ে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার গোসাইডাঙ্গা গ্রামের মধ্যে দিয়ে যাওয়া একটি ভ্যান তিন বছর বয়সী শিশু মীমের শরীরের ওপর উঠে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক থাকে মৃত বলে ঘোষণা করেন।
এ ব্যাপারে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) শাকিল আহমেদ বলেন, ‘ভ্যানের নিচে চাপা পড়ে তিন বছর বয়সের একটি শিশু নিহত হয়েছে বলে শুনেছি।’



