সোনাতলা (বগুড়া) সংবাদদাতা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর বগুড়া জেলা নির্বাহী সদস্য ও বগুড়া-১ আসনের নির্বাচন পরিচালক উপাধ্যক্ষ মোজাহিদুল ইসলাম খান বলেছেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি আদর্শ সংগঠন। আমরা আমাদের আদর্শের মাধ্যমে সকল ষড়যন্ত্রের মোকাবেলা করবো। একটি রাজনৈতিক দল নির্বাচন নিয়ে নানামুখী ষড়যন্ত্র করছে। কোনো ষড়যন্ত্রই আমাদের বিজয় ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ।’
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনাতলা উপজেলার পাকুল্লা বাজারে অনুষ্ঠিত জনসভায় তিনি এসব কথা বলেন।
উপাধ্যক্ষ মোজাহিদুল ইসলাম খান বলেন, ‘আপনারা দেখেছেন বিশ্ববিদ্যালয়গুলোতে শিবিরের ভূমিধস বিজয়। চেতনার বড়ি বিক্রি আর এদেশের মাটিতে হবে না। জাতিকে আর ধোঁকা দিয়ে বোকা বানানো যাবে না। বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে দারিদ্র্য দূরীকরণ, বেকারদের কর্মসংস্থান, বয়স্কদের ভাতা প্রদানসহ নানা রকম প্রতিশ্রুতি প্রদান করেন।’
ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন সোনাতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এনামুল হক মণ্ডল, বগুড়া-১ সংসদীয় নির্বাচনী প্রধান অ্যাজেন্ট অ্যাডভোকেট শাহিন, আসন কমিটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম, বগুড়া ইসলামী হাসপাতালের পরিচালক এ বি এম মাজেদুর রহমান জুয়েল, সারিয়াকান্দি উপজেলা জামায়াতের সেক্রেটারি কাজি মাওলানা জহুরুল ইসলাম, সোনাতলা উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট জাহিদুল হক, পৌর জামায়াতের ভারপ্রাপ্ত আমির মো: শহিদুল ইসলাম, সাবেক উপজেলা আমির মাওলানা আব্দুর রহীম, মাওলানা গিয়াসউদ্দিন প্রমুখ।



