শরিফুজ্জামান, লোহাগড়া (নড়াইল)
মাইলস্টোন ট্র্যাজেডির ঘটনায় নিহতদের প্রতি শোক ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে নড়াইলে লোহাগড়ার শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালিমাতা মন্দিরে বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে নাট মন্দির প্রাঙ্গণে এ প্রার্থনার আয়োজন করা হয়।
জানা যায়, মন্দির পরিচালনা কমিটির সহ-সম্পাদক সিনিয়র সাংবাদিক রূপক মুখার্জি’র সঞ্চালনায় বিশেষ প্রার্থনা সভায় পৌরহিত্য করেন মন্দিরের পুরোহিত সুকান্ত চ্যাটার্জি বিপ্লব। সভার শুরুতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের নিহত শিক্ষার্থীদের রুহের শান্তি কামনা করে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
এ সময় মন্দিরে আগত ভক্তবৃন্দরা দুর্ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করে প্রার্থনাসভায় শামিল হন। পরে ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।



