সাতক্ষীরায় জামায়াতের চারে চার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গণনা শেষে বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে সাতক্ষীরার চারটি আসনেই জামায়াত মনোনীত প্রার্থীরা জয়লাভ করেছেন।

মুহা: জিললুর রহমান, সাতক্ষীরা

Location :

Satkhira
সাতক্ষীরায় জামায়াতের চার প্রার্থীর বিজয়
সাতক্ষীরায় জামায়াতের চার প্রার্থীর বিজয় |নয়া দিগন্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গণনা শেষে বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে সাতক্ষীরার চারটি আসনেই জামায়াত মনোনীত প্রার্থীরা জয়লাভ করেছেন।

বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফল অনুযায়ী সাতক্ষীরায়-১ (তালা-কলারোয়া) আসনে জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ ইজ্জতুল্লা পোস্টাল ভোটসহ দুই লাখ ২০ হাজার ৩৩০ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব পেয়েছেন এক লাখ ১৪ হাজার ৩৩২ ভোট।

সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনে জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক পোস্টাল ভোট ছাড়া দুই লাখ ৬০ হাজার ৮২৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো: আব্দুর রউফ পেয়েছেন এক লাখ ১৪ হাজার ৩৩২ ভোট।

সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনে জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার পোস্টাল ভোট ছাড়া এক লাখ ৫৫ হাজার ১২৭ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীকের প্রার্থী ডাক্তার শহিদুল আলম পেয়েছেন ৮৩ হাজার ৪৬২ ভোট।

সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী গাজী নজরুল ইসলাম পোস্টাল ভোট ছাড়া এক লাখ পাঁচ হাজার ৪৬২ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ড. মনিরুজ্জামান ৮৪ হাজার ৪২৪ ভোট পেয়েছেন।