মাহমুদুল হাসান, বাসাইল (টাঙ্গাইল)
টাঙ্গাইলের বাসাইল উপজেলায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা দিয়েছে একটি মাইক্রোবাস। এতে দুই ছেলেসহ বাবা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন।
মঙ্গলবার (৩ জুন) সকালেউপজেলার করাতিপাড়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আমজাদ হোসেন (৬৫) শেরপুর সদর উপজেলার কামারচড় গ্রামের মরহুম মুনছের মন্ডলের ছেলে। অপর দু’জন আমজাদ হোসেনের ছেলে প্রতুল মন্ডল (১৪), রাহাত মন্ডল (২৬)।
জানা গেছে, শেরপুরগামী একইট মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসে থাকা আমজাদ, প্রতুল ও রাহাতের মৃত্যু হয়। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো চারজন। তাদেরকে উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের একজন পুরুষ, একজন নারী ও দু’জন শিশু।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন এ ঘটনা বিষয়টি নিশ্চিত করেন।



