যশোরে গাছ কাটতে গিয়ে শ্রমিকের মৃত্যু

যশোর অফিস যশোরের ঘোপ ছাতিয়ানতলা গ্রামে গাছ কাটতে গিয়ে নিচে পড়ে কালাম হোসেন (৫০) নামে এক শ্রমিক মারা গেছেন।

এম আইউব, যশোর অফিস

Location :

Jashore
যশোর জেনারেল হাসপাতাল
যশোর জেনারেল হাসপাতাল |নয়া দিগন্ত

যশোর অফিস যশোরের ঘোপ ছাতিয়ানতলা গ্রামে গাছ কাটতে গিয়ে নিচে পড়ে কালাম হোসেন (৫০) নামে এক শ্রমিক মারা গেছেন।

মৃত কালাম সদর উপজেলার ফতেপুর গ্রামের মরহুম আব্দুল বারেক খাঁর ছেলে। তিনি পেশায় গাছকাটা শ্রমিক ছিলেন।

পরিবারের লোকজন জানিয়েছে, মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে ঘোপ ছাতিয়ানতলা এলাকায় গাছ কাটার কাজ করছিলেন কালাম হোসেন। ওই সময় তিনি গাছ থেকে পড়ে গুরুতর আহত হন। তার সাথে থাকা অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্রা মল্লিক জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।