সিরাজদিখান লাইসেন্স ছাড়া রিসোর্ট-রেস্তোরাঁ পরিচালনা : ভ্রাম্যমান আদালতে জরিমানা

যথাযথ কর্তৃপক্ষের নিবন্ধন সনদ না পাওয়া পর্যন্ত রিসোর্টটির সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) সংবাদদাতা

Location :

Sirajdikhan
অভিযান পরিচালনা করেন ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রূম্পা ঘোষ
অভিযান পরিচালনা করেন ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রূম্পা ঘোষ |নয়া দিগন্ত

মুন্সীগঞ্জের সিরাজদিখানে লাইসেন্স ও নিবন্ধন ছাড়া রিসোর্ট ও রেস্তোরাঁ পরিচালনার দায়ে ‘মর্ডান গ্রিন সিটি’ নামক একটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল ৫টার দিকে পরিচালিত এক অভিযানে এ দণ্ড দেয়া হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রূম্পা ঘোষ।

অভিযানে জানা যায়, বাংলাদেশ হোটেল ও রেস্টুরেন্ট আইন, ২০১৪ অনুযায়ী প্রয়োজনীয় নিবন্ধন ও লাইসেন্স ছাড়াই প্রতিষ্ঠানটি রিসোর্ট ও রেস্তোরাঁ কার্যক্রম পরিচালনা করে আসছিল। এ অপরাধে ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানটিকে অর্থদণ্ড প্রদান করে।

এছাড়া, যথাযথ কর্তৃপক্ষের নিবন্ধন সনদ না পাওয়া পর্যন্ত রিসোর্টটির সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বারি, কানুনগো কামাল হোসেনসহ পুলিশ প্রশাসনের সদস্যরা।

উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।