নোয়াখালীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

মঙ্গলবার (২৩ জুন) রাত পৌনে ৯টার দিকে উপজেলার ভারী পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত দুইজনের পরিচয় জানা যায়নি।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Noakhali

নোয়াখালীর কবিরহাট উপজেলার সন্দলপুর ইউনিয়নের সোনাপুর-কবিরহাট সড়কে পিকআপভ্যানের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে পিকআপটি জব্দ করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ জুন) রাত পৌনে ৯টার দিকে উপজেলার ভারী পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত দুইজনের পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, সোনাপুর থেকে একটি মালবাহী পিকআপভ্যান সোনাপুর-কবিরহাট সড়ক দিয়ে যাচ্ছিল। রাত সাড়ে ৮টার দিকে পিকআপটি ভারী পুকুরপাড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপের সামনের অংশে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সুজুকি জিকজার মডেলের মোটরসাইকেলটি পরিবর্তিত (মডিফাই) করা ছিল। নিহত দুই যুবকের বয়স আনুমানিক ২০ থেকে ২২ বছরের মধ্যে। দুর্ঘটনার সময় মোটরসাইকেলটির গতি ছিল নিয়ন্ত্রণহীন।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভুঁইয়া বলেন, দুর্ঘটনায় নিহত দুইজনের লাশ থানায় আনা হয়েছে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ঘটনাস্থল থেকে পিকআপটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে। এছাড়া নিহতদের পরিচয় শনাক্তের পাশাপাশি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে।