মাদকবিরোধী অভিযানে একাধিক মামলার আসামি তানজিল শেখকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে মুন্সীগঞ্জ থানাধীন নতুনগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছে মুন্সীগঞ্জ জেলা পুলিশ এর মিডিয়া সেল।
পুলিশ জানায়, পুলিশ সুপারের নির্দেশনায় ডিবির এসআই (নি:) সৈয়দ হাসিব আহম্মেদের নেতৃত্বে একটি দল নতুনগাঁও এলাকায় আল ইসলামের ইট ও বালুর দোকানের সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করে। এ সময় মো: তানজিল শেখ (৩০) নামে এক ব্যক্তিকে ৭২ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।
গ্রেফতার তানজিল শেখ মুন্সীগঞ্জের গনকপাড়া (কাজীবাড়ি) এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে আগে থেকেই ছয়টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।



