নাটোরে দৈনিক সংগ্রামের সাংবাদিক জোবায়েরকে নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে শারীরিকভাবে লাঞ্চিত করার অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে নাটোর-২ আসনে দাঁড়িপাল্লার প্রার্থী অধ্যাপক ইউনুস আলী নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে গেলে প্রার্থীর সাথে থাকা ব্যক্তিদের সাথে যুবদল নেতা হীরার নেতৃত্বে ১০-১২ জন তর্কে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে হাতাহাতি শুরু হলে সংগ্রাম প্রতিনিধি ভিডিও ধারন করলে বিএনপির লোকজন দায়িত্বে থাকা আনসারের কাছে থেকে লাঠি কেড়ে নিয়ে তাকে আঘাত করেন।
এ বিষয়ে দাঁড়িপাল্লার প্রার্থী অধ্যাপক ইউনুস আলী বলেন, প্রশাসনের সামনে একজন প্রার্থীকে লাঞ্চিত করেছে। কিন্তু প্রশাসনের নীরব ভূমিকা আমাকে প্রশ্নবিদ্ধ করেছে। এমনকি দায়িত্বরত একজন সাংবাদিকের ওপর প্রশাসনের সামনে হামলা করার পরও হামলাকারীদের সেফ এক্সিটে সাহায্য করা হয়। এমন প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না। তিনি প্রশাসনকে নির্বাচনে নিরপেক্ষ ভূমিকা পালন করার জোর দাবি জানান।
ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট নজরুল ইসলামের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি কোনো কথা না বলে দ্রুত চলে যান।



