রংপুর বিভাগে চলছে ভোটের সরঞ্জামাদি বিতরণের উৎসব

বিভাগের আর জেলার ৩৩ আসনের চার হাজার ৭৫০টি কেন্দ্রের ২৭ হাজার ১৮৩টি বুথে সব সরঞ্জামাদি পাঠানোর কার্যক্রম চলছে। বিকেলের মধ্যেই সব কার্যক্রম সম্পন্ন হবে।

সরকার মাজহারুল মান্নান, রংপুর ব্যুরো

Location :

Rangpur
ব্যালট পেপার
ব্যালট পেপার |নয়া দিগন্ত

রংপুরে উৎসব মুখর পরিবেশে চলছে ভোটের সরঞ্জামাদি কেন্দ্রে পাঠানোর কার্যক্রম।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকেই নির্ধারিত স্থান থেকে প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসারদের কাছে বুঝিয়ে দেয়া হচ্ছে সংসদ ও গণভোটের ব্যালট পেপার, স্বচ্ছ বক্স, অমোচনীয় কালি, বিভিন্ন ধরনের সিল, ভোটার লিস্ট, খাম ও টাকাসহ কমপক্ষে ২৪ ধরনের সরঞ্জামাদি।

প্রিজাইডিং অফিসাররা সরঞ্জামাদি সংগ্রহ করার পর সেগুলো আবার বুঝিয়ে নিচ্ছেন। পরে পুলিশ, আনসারের সহযোগিতায় বিভিন্ন ধরনের যানবাহনে করে সরঞ্জামাদিগুলো নিয়ে কেন্দ্রে পৌঁছাচ্ছেন প্রিজাইডিং অফিসার ও ভোট গ্রহণের সাথে সংশ্লিষ্টরা।

প্রিজাইডিং অফিসাররা ঝামেলা ছাড়াই সরঞ্জামাদি পাওয়ার কথা জানিয়েছেন। সুষ্ঠু এবং উৎসবমুখর ভোট নিশ্চিত করতে নির্বাচন কমিশন থেকে পাওয়া দায়িত্ব সঠিকভাবে পালনেরও অঙ্গীকার করেছেন তারা।

রংপুর জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ এনামুল আহসান জানান, রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম জানিয়েছেন, বিভাগের আর জেলার ৩৩টি আসনের চার হাজার ৭৫০টি কেন্দ্রের ২৭ হাজার ১৮৩টি বুথে সব সরঞ্জামাদি পাঠানোর কার্যক্রম চলছে। বিকেলের মধ্যেই সব কার্যক্রম সম্পন্ন হবে। কোনো ধরনের ঝামেলা ছাড়াই সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত করার জন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।